Image

ব্ল্যাক হেভেন ও সুররিয়ালিস্ট চিত্র শিল্পী আব্দুল বাতিন

সুররিয়ালিজম (Surrealism) এ-মতবাদের মূলকথা অবচেতনমনের ক্রিয়াকলাপকে আশ্চর্যকর সব রূপকল্প দ্বারা প্রকাশ করা। শুরু করেন ফরাসি কবি-সমালোচক আন্ড্রে ব্রেটন। প্রচলিত সামাজিক মূল্যবোধকে নস্যাৎ করে মানুষকে এমন একটি নান্দনিক দৃষ্টির অধিকারী করতে যার মাধ্যমে সে ভেদ করতে পারবে ভণ্ডামি ও রীতিনীতির বেড়াজাল, পৌঁছাতে পারবে বস্তুর অন্তর্নিহিত সত্যে; সেখানে সুররিয়ালিজম আরো একধাপ এগিয়ে । সুররিয়ালিস্ট শিল্পীর লক্ষ্য হল তার কৌশলের মাধ্যমে সেই সত্যকে গভীর থেকে তুলে আনা। চিত্র শিল্পী সারভারদ্যা দালি ছিলের সুররিয়ালিস্ট চিত্র শিল্পী। আজ এক সুররিয়ালিস্ট চিত্রশিল্পীর চিত্রকর্মের কথা বলছি যার চিত্র কর্মে বিভিন্ন ভাবে চিত্রশিল্পী দালি এসেছেন কখন ও চিত্রশিল্পী ফ্রিদা কাহলো জীবিত হয়ে ছিলেন।

  

ফ্রিদা কাহলো ছিলেন একজন মেক্সিকান চিত্রশিল্পী, যিনি তার আত্ম-প্রতিকৃতি ঘরণার চিত্রের জন্য আলোচিত। কাহলোর জীবন অতিবাহিত হয় মেক্সিকো শহরে, তার বাড়িতে, যেটি "লা কাসা আসুল" বা নীল ঘর নামে পরিচিত। আজ যে শিল্পীর কর্মের কথা বলছি তাঁর সাথে অনেক মিল রয়েছে। আমার শিল্পীর স্টিুডিওর নাম ছিল “ব্ল্যাক হেভেন”। তাঁর ব্যাক্তি জীবনে ও ছিল নান্দনিকতার ছোঁয়া। আত্মমগ্ন থাকতে ভালবাসতেন। ফ্রিদা কাহলো বার বার জীবিত হয়েছেন তাঁর অনেক ছবিতে।

  

ছবি আঁকার বিষয় বস্তুর সাথে মিল রয়েছে ফ্রিদার চিন্তার। বাংলাদেশের একটি মফস্বল শহরে থেকে খোঁজ রেখেছেন মহাকাশের। প্রিয় মাধ্যম হিসেবে ছিল লাইন ড্রইং, কালিকলম, এচিং। প্রায় প্রতিটি চিত্রকর্মে শিল্পী নিজেকে উপস্থিত করতেন।

 

তিনি নিজে অনেক চিত্র প্রর্দশনীর আয়োজন করলেও এখন পর্যন্ত তার চিত্রকর্ম কোন প্রর্দশনীতে প্রর্দশন করেন নি। বয়সে তরুন তবে মৃতুর অপেক্ষায় প্রহর গুনার ছবির সংখ্যা ও কম নয়।
কালারের ক্ষেত্রে শিল্পী প্রায় সব সময়ই সাদা এবং কালো কালার কে বেছে নিতেন। অথবা বলা যেতে পারে শিল্পী নিজে খুব বেশি কালার পছন্দ করতেন না।

 

২০০৯ সালে চিত্র শিল্পী হ্যারল্ড রশীদ, চিত্র শিল্পী আব্দুল বাতেন, আমি এবং চিত্র শিল্পী আলী দেলোয়ার মিলে প্রয়াত চিত্র শিল্পী ”শাহ আলম স্মরণে শাহ আলম গ্যালারি অব ফাইন আর্ট” প্রতিষ্ঠা করি। ২০১৩ সাল পর্যন্ত তিনি “শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস” এর প্রধান নির্বাহী র্কমকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্যালারিতে কর্মরত অবস্থায় প্রায় ১১টি সফল চিত্র প্রর্দশনীর আয়োজন করতে সক্ষম হন।

 

মাত্র ৩৪বছর বয়সে ২০১৭ সালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন শিল্পী। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন। আমরা অতি আগ্রহে আছি শিল্পী সুস্থ হয়ে তার শিল্পকর্ম গুলোকে গ্যালারিতে উপস্থাপন কবেন কোন এক সাদা কালো রং এ।

 

ইসমাইল গনি হিমন

চিত্রশিল্পী