Image

শিল্পী শাহ আলম ।। শিশির ভট্টাচার্য্য

একটি শহরের মানুষদের শিল্পকলা তথা রুচিবোধের সাথে পরিচয় হয় কিছু প্রতিভাবান মানুষের কর্মকান্ড দ্বারা। সেটা সঙ্গীতে, নাটকে, নৃত্যে, শিল্পকলায়, চিত্রকলা/ ভাস্কর্য , এমন কি সাজ-সজ্জা ও বাংলার চিরন্তন নানা উৎসবের মাধ্যমে। কিছু প্রতিভাবান, নিবেদিত প্রান ব্যক্তির চেষ্টা, উদ্দ্যোগ ও সরাসরি জড়িত থাকা ছাড়া এগুলো প্রাণ পায় না-সম্ভব হয় না এবং অন্যদের প্রভাবিতও করে না।



ব্যক্তি শাহ আলম, শিল্পী শাহ আলম, শিল্পশিক্ষক শাহ আলম ... বাউল শিল্পী শাহ আলম তেমন ই একজন প্রতিভাবাস যে কিনা সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের চেহারায় নতুন অনেক মাত্রা যোগ করেছিলেন।...
-ছিলেন বললাম এজন্যই, মাত্র তেত্রিশ বছর বয়সে ২০০৬ সালে ২৯শে মে’র শেষ রাতে তাঁর মৃত্যু হলেও একটা আলোকিত ভোর ও উজ্জ্বল দিন তিনি সিলেট বাসীকে উপহার দিয়ে গেছেন। শাহ আলম আর্ট গ্যালারী হয়েছে;  এখন দরকার সিলেট আর্ট কলেজ, এই প্রত্যাশায় আমরা সবাই।

 


শিশির ভট্টাচার্য্য
অধ্যাপক চারুকলা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়