শিল্পী শাহ আলম ও তাঁর ইচ্ছাপূরণ ।। তরুন ঘোষ
শাহ আলম মেধাবী ও প্রতিভাবান একজন শিল্পী ও সংগঠক । প্রয়াত শিল্পীর প্রতি ও তাঁর শিল্পকর্মের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। তাঁর মননে মানষে প্রকৃতি, গ্রামীন সমাজ, মাটির মানুষ এই সৃজনশীল শক্তির পরিচয়। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন শিল্পীর দায়িত্ববোধ থেকে শিল্পকর্মে।
সিলেটের ভূমিতে চারুকলার যে বৈল্পবিক স্পৃহা আপনি জ্বেলে গেছেন তার আলোতে আলোকিত হয়ে দিগবিদিক ছড়িয়ে পড়বে।
1.jpg)
অনেক শিল্পী আছেন ব্যাক্তিগত জীবনের যশ বা খ্যাতি পায় না। কিন্তু তারা লোকায়ত থেকে লোকালয়ে চারুকলার বাতি জ্বেলে গেছেন । কোন কিচ্ছু পাত্তয়ার আশায় নয়। যে ধর্য ত্যাগ, মান অভিমান, আনন্দ-বেদনার উপাখ্যানে লীন হয়ে ঐশ্বর্যমন্ডিত করছেন মানুষকে, তার মনকে , যা পরম্পরায় উত্তরাধিকার সূত্রে, মানুষ তা বহন করে চলছে। কেউ কেউ শুধু নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যাস্ত থাকেন, তাদের কথা ভিন্ন । শিল্পকলার জগতে শিল্পী গড়ার কারিগরের নির্লোভ আত্মাকে কখনো ম্পর্শ করতে পারে না । তারা নিজেকে পুড়িয়ে অন্যকে বিলিয়ে দেয়ার আনন্দ দিয়ে যান অনবরত।
.jpg)
শাহ আলমের ইচ্ছাপূরনে ভবিষ্যতে চারুকলা কলেজ প্রতিষ্ঠার বীজ রুপীত হবে। আলো ছড়িয়ে সিলেটের প্রকৃতির সাথে মিশে যাবে। অভিনন্দন জানাই সিলেটবাসিকে। আমরাও এগিয়ে যাবো তোমাদের হাত ধরে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার জন্য…
তরুন ঘোষ
চিত্রশল্পী, সাবেক কিউরেটর বাংলাদেশ জাতীয় যাদুঘর, শিল্প নির্দেশক ও পরিচালক
উপদেষ্ঠা শাহ আলম আর্ট গ্যালারি