শাহ আলম একজন প্রতিভাবান চিত্রশিল্পী - সৈয়দ আবুল বারাক আলভী
আমি খুবই আনন্দিত যে সিলেটের কৃতি শিল্পী শাহ আলমের স্মৃতিতে তাঁর ভক্ত, ঘনিষ্টজনেরা তাঁকে সম্মান জানাতে করোনার এই দু:সময়েও শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করেছে।

শিল্পী শাহ আলম একজন ক্ষনজন্মা গুনীশিল্পী ছিলেন। ১৯৭৩ সালের মে মাসে জন্ম এবং ২০০৬ সালের মে মাসে মারা যাান। মাত্র ৩৩ বছরের এই ছোট জীবনের পুরো সময়টা শিল্পচর্চায় আর আনুসাঙ্গীক কর্মকান্ডে নিজেকে ব্যস্ত রেখেছেন। স্বশিক্ষত এই শিল্পী বিভিন্ন ভালো লাগা শিল্পীদের সাথে মিশেছেন, তাদের কাজ দেখেছেন আর বিভিন্ন প্রদর্শনী দেখে তাঁর চোখ কে তৈরী করেছেন, চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়েছেন আর চর্চার মধ্য দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন।

অত্যন্ত প্রতিভাবান এই শিল্পীর অকাল মৃত্যু সিলেট বাসিদের জন্যে অপুরনীত ক্ষতি। তাঁর ঘনিষ্ঠ জনেরা, বন্ধু বান্ধব ভক্তজনেরা সবাই মিলে প্রতি প্রতি বছর তাঁর জন্মদিনে তাঁর আাঁকাছবির প্রদর্শনীর আয়োজন এবং অন্যান্য অনুষ্ঠান মালার আয়োজন করে থাকে। যা তাঁকে সিলেট বাসীর মনিকোঠায় চিরস্মরনীয় করে রাখবে।

চিত্রশিল্পী শাহ আলমের কিচ্ছু শিল্পকর্ম দেখার সুযোগ হয়েছিল ২০০৯ সালে। ঠিক এই ধরনের একটা অনুষ্ঠান মালায় শিল্পী রফিকুন নবীর সাথে উপস্থিত থেকে। মুগ্ধ হয়েছিলাম কাজ দেখে। যারা প্রতি বছর এই অনুষ্ঠান মালার এবং প্রদর্শনীর আয়োজন করে থাকে, সেই সাথে শিল্পীর শিল্পকর্ম সংরক্ষিত করার ব্যবস্থা করেছেন তাঁদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।
সৈয়দ আবুল বারাক আলভী
চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়