স্যালুট শাহ আলম - চিত্রশিল্পী রনজিৎ দাস
.jpg)
শাহ আলম নুতন প্রজন্মের একজন সম্ভাবনাময় প্রতিভাবান শিল্পী পরপারে চলে গিয়েও বেঁচে আছে আমাদের মধ্যে। বলতে পারেন সে বৃহত্তর পরিসরে পরিচিতি অথবা বৃহত্তম ক্যানভাসে সে প্রকাশ করার সুযোগ করতে পারেনি তার জীবনের স্বল্পতম সময়ের জন্য। কিন্তু দেশের জন্য,শিল্প সমাজের জন্য,শিল্পকলা সাধনার প্রতি তার অকৃত্রিম প্রেম তাকে অমর করে রেখেছে আমাদের মাঝে।
তাকে সন্মানিত করতে পেরে সবাই আমার গর্ববোধ করছি কারণ সম্ভবত সে একজন শুধু ভালো আঁকিয়ে বলে তা নয় সে একজন অভাব বোধহীন স্বাধীনচেতা মানুষ ছিলেন বলে। আমার ব্যক্তিগত সম্পর্ক তার সাথে শিল্পের মাধ্যমে। বলতে পারি প্রথাগত কোন প্রশিক্ষণ ছাড়া একজন চিত্রকরের কিভাবে এত দূর্গম সিড়ি পাড় সম্ভব তার সীমাবদ্ধতার মধ্যে তা বেশ বিশ্বয়কর। বেসিক কিছু পাঠ সে নিয়েছে তো বঢেই কিন্তু আমার মনে হয় সে সুযোগটি ছিল সীমিত।
.jpg)
তার ছঁবির বিষয় বিভিন্ন যেমন গুনি জনের প্রতিকৃতি, ভূদৃশ্য, প্রত্যহ জীবনের ইতিকথা, ঐতিহাসিক ঘটনা এমনকি বিদ্রূপাত্রক ভঙ্গিতে মানুষের রূঢ় চরিত্র। এই প্রতিবাদ ও কিছু অপ্রকাশিত প্রশ্ন রেখে গেছে আমাদের কাছে এই ছঁবিটি দিয়ে। তবে কি বলব এই তার যে একটি ছঁবিই যথেষ্ট নয় আমার কি আপনার হৃদয় কে স্পর্শ করা। অনান্য চিত্রগুলোর কথা নাই বল্লাম। সমাজের অসঙ্গতির আড়াল করা মুখোশ উন্মোচন করা এই ছঁবিটি আমাকে ভাবিত করে। স্যালুট শাহ আলম।
রনজিৎ দাস, চিত্রশিল্পী