Image

চিত্রশিল্পী শাহ আলমকে দেখিনি, কিন্তু তাঁর কাজ দেখেছি- রফিকুন নবী

অকাল প্রয়াত চিত্রশিল্পী শাহ আলম। জন্ম ৫মে ১৯৭৩, মৃত্যু ২৯ মে ২০০৬

 

আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি জেনে যে, সিলেটের কৃতি শিল্পী  শাহ আলমের স্মৃতিতে তাঁর ভক্তরা, ঘনিষ্ঠজনরা সম্মান জানাতে, স্মরন করতে এই কোভিড -১৯ করোনার দুঃসময়েও একটি আর্ট কলেজের প্রতিষ্ঠা নিয়ে অনুষ্ঠানের 

আয়োজন করতে যাচ্ছে।  শিল্পী শাহ আলম, যতদূর জানি, শিল্পকলা চর্চার ক্ষেত্রে স্ব-শিক্ষাকে প্যাথো, করেছিলেন। অত্যন্ত প্রতিভাবান এই শিল্পীর অকাল মৃত্যু সিলেটের জন্য অপূরনীয় ক্ষতি। কিন্তু বন্ধু-বান্ধব, ঘনিষ্ঠজন এবং সিলেটের

শিল্পবোদ্ধা গুনীজনরা তাঁর চিত্রকর্মগুলিকে সংরক্ষনের মধ্য দিয়ে তাঁকে চিরস্বরনীয় করার উদ্যোগ নিয়েছেন, এ জন্য আমি তাঁদের সাধুবাদ জানাই।

শাহ আলমের আঁকা শেষ চিত্রকর্ম কবি কাজী নজরুল ইসলাম। সাইজ : ৬ফুট/৬ফুট মাধ্যম : এক্রেলিক। ২০০৬ সালের ২৪ মে ছবিটি অঙ্কন করেন।

 

তাঁর স্মৃতিতে সিলেট একটি আর্ট কলেজ স্থাপিত হওয়া এবং একটি গ্যালারি প্রতিষ্ঠার কথা জেনে আনন্দিত হয়েছি। 

আরো আনন্দ পেলাম শুনে যে সরকার দালান ও দিয়েছে।

শিল্পী রফিকুন নবী

২০০৯ সালের ২৪ এপ্রিল শাহ আলম গ্যালারি অব ফাইন আটর্স্ এর উদ্ধোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

 

 

 শাহ আলমকে দেখিনি, কিন্তু তাঁর কাজ দেখেছি। গত দশকের শেষ দিকে বন্ধু হ্যারল্ড রশীদ চৌধুরীর আমন্ত্রনে সিলেটে অনুষ্ঠিত শাহ আলমের আঁকা ছবির প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম। সঙ্গী ছিলেন খ্যাতিমান দুই শিল্পী 

জামাল আহমেদ এবং শিশির ভট্টাচার্য । সবাই আলমের আঁকা ছবির প্রশংসা করে ছিলেন। সবাই বক্তবে তাঁর ছবিগুলি সংরক্ষনের কথা, আলমের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ইচ্ছা পূরণে সিলেটবাসীকে এগিয়ে আসার কথা বলেছিলেন।

অবশেষে তা সম্পূন হয়েছে জেনে স্বস্তি বোধ করছি ।

 

সবােইকে ধন্যবাদ। 

 

 

রফিকুন নবী

চিত্রশিল্পী, উপদেষ্টা

শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস

২৯ এপ্রিল ২০২১

রফিকুন নবী

২৯ এপ্রিল ২০২১ সালে অকাল প্রয়াত চিত্রশিল্পী শাহ আলম এর মৃতু বাষির্কি জন্য চিত্রশিল্পী রফিকুন নবী’র লেখা ।